মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা

সাতক্ষীরা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা

সাতক্ষীরা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। বিজিবির ৩৩ ব্যাটালিয়ন ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং টহল বৃদ্ধি করেছে।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়া, দিবা-রাত্রী সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা ও সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, এসব পদক্ষেপ অবৈধভাবে সীমান্ত পারাপার ও অনুপ্রবেশ রোধে নেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর দিবাগত রাতে সীমান্তের অন্তত পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে টহলদল কয়েক রাউন্ড গুলি চালায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়।

আটকদের সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে নজরদারি বাড়াতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট ও সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

এছাড়া, প্রাপ্ত গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।

বিজ্ঞাপন