ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার ঘোষণা করেছে যে আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ সিদ্ধান্তটি বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর নেওয়া হয়। এর ফলে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এফএএ জানায়, আকাশে থাকা উড়োজাহাজগুলো তাদের গন্তব্যে নামতে পারবে, তবে নতুন কোনো ফ্লাইট উড়তে পারবে না। আন্তর্জাতিক ফ্লাইটগুলোর বিষয়ে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কোনো ধরনের হামলার পূর্বাভাস নেই।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর এটি দ্বিতীয়বারের মতো দেশটির সব ফ্লাইট বন্ধ করা হলো। এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল এফএএ-এর নির্দেশনায়।