বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭ জন

নিউইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে নিহত ২, আহত ১৭।

নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭ জন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি তিনতলা আবাসিক ভবন হঠাৎ ধসে পড়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন দুজন এবং আহত হয়েছেন আরও ১৭ জন।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালাচ্ছেন। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ বিল্ডিংস জানিয়েছে, কাছাকাছি থাকা ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, এ ঘটনায় দুজন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, "দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত হবে।"

বিজ্ঞাপন