সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫

লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ২৫ জন।

লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫

লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনাটি আজ সোমবার দুপুর ১২টার দিকে ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম বাবুল হোসেন (৬) এবং বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আনন্দ পরিবহন নামের একটি বাস ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে চৌমুহনী বাসটার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়।

ঘটনাস্থলে বাবুল মিয়া ও অজ্ঞাত এক পুরুষ ও নারীসহ তিনজন মারা যান। আহতদের মধ্যে আবদুর রহমান, রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ অন্তত ২৫ জন রয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের মতে, বেপরোয়া গতি এবং রাস্তার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আহতদের চিকিৎসা চলছে।

ওসি আদেল আকবর জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন