সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত, তদন্ত চলছে

সাজেকে বন্দুকধারীর গুলিতে আহত নারীর চিকিৎসা চলছে, তদন্ত শুরু।

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত, তদন্ত চলছে

সাজেকের শুকনোছগড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছেন। গুলিবিদ্ধ ওই নারীর নাম অরুনা চাকমা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অরুনা চাকমা তার বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় অরুনার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে এবং ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলির আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মধ্যরাতে আহত অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তবে হামলাকারী ও এ হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন