সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা

রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটেছে।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা

রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় এ বিস্ফোরণগুলো ঘটে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে উল্লেখযোগ্য বিস্ফোরণের খবর রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়, যার ফলে এসআরবির এক সদস্য আহত হন।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এছাড়া, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অপরদিকে, রাজধানীর ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন