শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জর্জিয়া-টেনেসির সীমান্তে ভয়াবহ বন্যার তাণ্ডব

জর্জিয়া ও টেনেসির সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা, উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন।

জর্জিয়া-টেনেসির সীমান্তে ভয়াবহ বন্যার তাণ্ডব

যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও টেনেসির সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) টানা ভারী বৃষ্টির ফলে জনপদ, সড়ক ও ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কোথাও কোথাও পানির উচ্চতা ৬ থেকে ৭ ফুট ছাড়িয়ে যায়। বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য নৌকা ও আকাশপথে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বজ্রপাতের কারণে একাধিক স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। আবহাওয়া দফতর স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।

জর্জিয়ার গভর্নর চারটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিকেলের দিকে পানি কমতে শুরু করলে বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেন, তবে ফিরে গিয়ে দেখেন রাস্তাজুড়ে ছড়িয়ে আছে ভেসে আসা আবর্জনা ও ধ্বংসস্তূপ।

বন্যার ফলে দোকানপাটের মালামালও পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে।

বিজ্ঞাপন