ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। বুধবার (৪ নভেম্বর) এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।
হামলায় নিহত কয়েকজনের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন আরও ৩০ জন। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।
সোমবার (২ নভেম্বর) কোমিশুভাখা গ্রামের একটি স্কুল ভবনে রুশ বাহিনী কয়েকটি বোমা ফেলে। স্থানীয় বাসিন্দাদের সহায়তা বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল ভবনটি।
ইউক্রেনের দাবি, প্রথম হামলার পর যখন মানুষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন, তখন সেখানে দ্বিতীয় দফায় হামলা চালায় রাশিয়া। নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকারী দলের দুই সদস্য রয়েছেন।