রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়া নবাবের রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাস ও লেগুনার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হন। নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ দুর্ঘটনায় আহতদের বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।