মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় ১৫ জন নিহত, আহত ৩৭।

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একটি নবজাতকও রয়েছে। এই ঘটনায় ৩৭ জন আহত হয়েছে।

শনিবার ও রোববার রাখাইন ও কারেন্নি রাজ্যের চারটি শহরে এই হামলা চালানো হয়। হামলার ফলে একটি ক্লিনিকের প্রসূতি ওয়ার্ড ও স্থানীয় স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা ম্রাউক-ইউ শহরের অস্থায়ী ক্লিনিক ও প্রসূতি ওয়ার্ডে বোমা হামলায় ১২ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে।

রাখাইনে স্থানীয় স্কুলে হামলার ফলে ঘটনাস্থলেই ৩ শিশুর মৃত্যু হয় এবং ৫ জন আহত হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের বড় অংশ এখন জান্তাবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। সামরিক বাহিনী হারানো ভূখণ্ড পুনরুদ্ধারে অভিযান জোরদার করেছে।

এদিকে, বেসামরিক স্থাপনায় এই প্রাণঘাতী হামলার ঘটনার পরও সামরিক সরকার এখনও কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন