সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন

ফ্লোরিডায় একটি ব্যক্তিগত জেট বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে চালকও রয়েছেন।

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগোর ৯ মাইলের মধ্যে ঘটে।

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করছিল।

এফএএ-এর বিবৃতিতে বলা হয়, ৯ আরোহী নিয়ে উড়োজাহাজটি পাম বিচ শহরের ক্রেস্টহেভেনের কাছে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে এবং দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করবে। এনটিএসবি এই তদন্তের দায়িত্বে থাকবে এবং পরবর্তী তথ্য জানাবে।

দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী দল ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়ক বন্ধ করে দেয়। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নেমে আসছে এবং বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়ে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, লিয়ারজেট মডেলের উড়োজাহাজটি বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করে এবং বিধ্বস্ত হওয়ার আগে এটি ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

বিজ্ঞাপন