মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন।

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অ্যামাজনের কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনায় ৫ জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, বোয়িং ৭৬৭-৩০০ মডেলের এই বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মায়ামিতে অবতরণ করছিল। অবতরণের পর বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং একাধিক যানবাহনকে ধাক্কা দেয়।

মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "২১ এয়ারের ফ্লাইট ৭৫৯৮ রানওয়ে থেকে ছিটকে পড়েছে এবং এতে পাঁচজন প্রাণ হারিয়েছেন ও আরও পাঁচজন আহত হয়েছেন।" তিনি ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি সমবেদনা জানান।

মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ-এর প্রধান রে জাদাল্লাহ জানিয়েছেন, ঘটনার সময় মোট ১০ জন জড়িত ছিল। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন