মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, অপরজন আহত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে।

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, অপরজন আহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় গতকাল রাতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সাগর খান ইমরান (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩২) নামের একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত জাকারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, ইমরানকে রাত ১২টা ৭ মিনিটে মৃত ঘোষণা করা হয়।

জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, তাঁর স্বামীর একটি রিকশার গ্যারেজ রয়েছে এবং সে সময় গ্যারেজের সামনে ইমরানসহ তিনি বসে ছিলেন। হেলমেট পরা ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছিল। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনার পর সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন