বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চুয়াডাঙ্গায় পাহারাদার বদর উদ্দিনকে হত্যা

চুয়াডাঙ্গায় পাহারাদার বদর উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চুয়াডাঙ্গায় পাহারাদার বদর উদ্দিনকে হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে পাহারাদার হিসেবে দায়িত্বে থাকা বদর উদ্দিন (৫৩) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা ঘটে আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গহেরপুর গ্রামের মাঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে এবং তিনি কামরিয়া বিলের পাহারাদার হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি বিল পাহারা দিতে যান এবং রাতের বেলায় একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন।

বুধবার ভোরে স্থানীয়রা মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বদর উদ্দিনের মাথায় অন্তত ১২টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন