বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৪, শামসুন্নাহার বেগমের মৃত্যু

ধানমন্ডির কাঠালবাগানে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শামসুন্নাহার বেগমের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪।

কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৪, শামসুন্নাহার বেগমের মৃত্যু

রাজধানীর ধানমন্ডির কাঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম শামসুন্নাহার বেগম (৫০)। আজ বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার শামসুন্নাহার বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত ১৯ নভেম্বর ধানমন্ডির কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে আব্দুর রহমান নামের একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও বাকি চারজনই চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন