বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ১৪ বছরের স্কুলছাত্র নিহত হয়েছে।

গোপালগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় ১৪ বছরের স্কুল শিক্ষার্থী শিবা বিশ্বাস নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবা বিশ্বাস সকালে একটি মোটর সাইকেলে করে পাটকেল বাড়ির লিংক রোড থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক হয়ে যাচ্ছিলেন। এ সময় টেকেরহাট থেকে খুলনার দিকে আসা একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান তার মোটর সাইকেলকে চাপা দেয়।

দুর্ঘটনার ফলে শিবার শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে শিবাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন