বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, আসাদ মোল্যার যাবজ্জীবন

নড়াইলের কালিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান।

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, আসাদ মোল্যার যাবজ্জীবন

নড়াইলের কালিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।

এছাড়া আসাদ মোল্যাকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ সকালে কালিয়া উপজেলার কোন একটি গ্রামের আট বছরের তৃতীয় শ্রেণির শিশুর মা-বাবা কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। দুপুরে শিশুর বাবার খোঁজে বাড়িতে আসেন আসাদ মোল্যা। বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। শিশুর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরে স্থানীয় জনতা আসাদকে মহাজন বাজার থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার দিন রাতেই শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রমে বাদীসহ মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন