মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামে কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কলেজ শিক্ষিকা কান্তা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রামে কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপিকা কান্তা শর্মার (৩৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শিক্ষিকার স্বজনেরা বাসার ভেতরে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি কেন এই শিক্ষিকা আত্মহত্যা করেছেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন