মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, দেয়ালধসে আহত দুই ফায়ার ফাইটার

লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেয়ালধসে দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন।

লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, দেয়ালধসে আহত দুই ফায়ার ফাইটার

রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পর দেয়ালধসে দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফায়ার ফাইটারদের মধ্যে একজনের নাম জয় রায় (৩২) এবং অপরজন আজহারুল (২৬)। সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, লালবাগের বেড়িবাঁধ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান।

তিনি আরও জানান, ফায়ার ফাইটাররা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পর হঠাৎ করে কারখানার ওপরের একটি দেয়াল ভেঙে দুই ফায়ার ফাইটারের ওপর পড়ে, যার ফলে তারা আহত হন।

বিজ্ঞাপন