মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনার ঈশ্বরদীতে গোলাগুলি, ৫ জন গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে গোলাগুলির ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।

পাবনার ঈশ্বরদীতে গোলাগুলি, ৫ জন গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, যাতে অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং তছেরপাড়া এলাকার মহিদুল ইসলাম। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ জানান, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং কাকন বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টুর সমর্থকরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়ে।

বিজ্ঞাপন