মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৪।

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনায় পবিত্র কুমার দাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকালে উপজেলার শরিলদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পবিত্র কুমার দাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মোকসেদপুর গ্রামের শুকলাল দাসের ছেলে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে একটি ট্রাক উল্টো পথে আসায় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় পেছন থেকে আসা একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়, যার ফলে একটি ট্রাক উল্টে যায় এবং ঘটনাস্থলে পবিত্র কুমার দাস নিহত হন। আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া, ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ ইসলাম জানান, দুর্ঘটনার পর গাড়িগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন