শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা একই পরিবারের ৪ জন নিহত হয়েছে।

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত, তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা। নিহতদের স্বজনরা জানান, তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

বিজ্ঞাপন