মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগে আটক আউটসোর্সিং কর্মী

সাতক্ষীরা সদর হাসপাতালে এক রোগীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী আটক।

সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগে আটক আউটসোর্সিং কর্মী

সাতক্ষীরা সদর হাসপাতালে এক রোগীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মাহমুদুল হাসান (২৪), তিনি শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়ার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক দেখাতে যান ওই গৃহবধু। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাকে কিছু পরীক্ষার জন্য প্যাথলজি বিভাগে যেতে বলা হয়। বেলা ১২টার দিকে ওই নারী প্যাথলজি বিভাগে গেলে মাহমুদুল হাসান তাকে আশ্বস্ত করেন যে তিনি পরীক্ষার ব্যবস্থা করবেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মাহমুদুল ওই নারীকে ইউরিন নিয়ে আসার কথা বলেন এবং পরে প্যাথলজির রুমের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর ওই নারী বাড়িতে ফিরে তার স্বামীকে বিষয়টি জানান।

আজ দুপুরে, ওই নারী তার স্বামীকে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।

গৃহবধুর মেডিকেল পরীক্ষার জন্য পুলিশী ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন