শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফুজাইরাহতে ১৮ গাড়ি ও ৫ ট্রাকের সংঘর্ষে নিহত ১৪

ফুজাইরাহতে ১৮ গাড়ি ও ৫ ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৩০।

ফুজাইরাহতে ১৮ গাড়ি ও ৫ ট্রাকের সংঘর্ষে নিহত ১৪

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এরপর ট্রাকটি যানজটে ধীরগতিতে চলা ও থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়ে যায়। এর ফলে ট্রাকটিতে আগুন ধরে যায়, যা আশপাশের গাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে আমিরাতের নাগরিকও রয়েছেন। অন্য কয়েকজনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

বিজ্ঞাপন