শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

খুলনায় বিএনপি কর্মী মো. জাকির হোসেনকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় বিএনপি কর্মী মো. জাকির হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনায় বিএনপি কর্মী মো. জাকির হোসেনকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিহত জাকির হোসেন একটি দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরিহিত কয়েকজন যুবক মটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মাসুম খান বলেন, "আমরা ঘটনাস্থলে আছি এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।" তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন