শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

অতিরিক্ত ডিআইজি প্রলয়সহ ৬ পুলিশ কর্মকর্তার বরখাস্ত

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি প্রলয়সহ ৬ পুলিশ কর্মকর্তার বরখাস্ত

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ৬ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক উপ-কমিশনার নাজমুল ইসলাম, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।

এছাড়া, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. সরোয়ার কবীর সোহাগ এবং এপিবিএন-দুই এর সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামানও বরখাস্ত হয়েছেন।

একজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বরখাস্তের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন