বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত, আহত ১২।

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (১১ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত জেলায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের একটি দল অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় হামলার শিকার হয়। হামলাকারীরা তাদের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দুপক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। খাইবার পাখতুনখোয়ায় গত কয়েক মাসে পুলিশ সদস্যদের উপর ধারাবাহিক হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা 'আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা' (এসিএলইডি) এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছর ধরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা ঘটলেও, ২০২৫ সালে তা প্রায় চার গুণ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪২৫টিতে পৌঁছেছে।

বিজ্ঞাপন