সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিসরে ট্রেন সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

মিসরে ট্রেন সংঘর্ষে ৭ জন নিহত, ১১২ জন আহত।

মিসরে ট্রেন সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১১২ জন। রবিবার গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন পেছন থেকে কায়রো-আসওয়ান রুটের আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। এই সংঘর্ষের ফলে দ্বিতীয় ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের সড়কে ছিটকে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ৭০টির বেশি অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে তিনটি হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছেন। তিনি বলেন, যদি কারও অবহেলা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন