মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষে ইউক্রেন এক ভিন্ন রূপে আবির্ভূত হবে। তিনি বলেন, এই সংঘাত শীঘ্রই শেষ হবে এবং ইউক্রেনের অবস্থান পরিবর্তিত হবে।
রোববার (৮ নভেম্বর) সিবিএস নিউজের 'সিক্সটি মিনিটস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ওয়াশিংটন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, চুক্তিটি দ্রুত সম্পন্ন হবে।
ট্রাম্প বলেন, "আমার মনে হয় চুক্তিটি আমরা সম্পন্ন করতে পারব। এর ফলে ইউক্রেনের আকৃতিটা কিছুটা ভিন্ন হবে।" তিনি আরও উল্লেখ করেন, আলোচনা জটিল হওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার উত্তেজনাকে দায়ী করেছেন।
ট্রাম্প দাবি করেন, যুদ্ধের অবসানের পেছনে একমাত্র কারণ তিনি। তিনি বলেন, "রাশিয়ার প্রতি আমার চেয়ে কঠোর আর কেউ নেই," উল্লেখ করে নিষেধাজ্ঞা ও বাণিজ্য নীতির কথা তুলে ধরেন।