সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

চিলিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ জনের

চিলিতে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু, আহত ১৫ জন।

চিলিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ জনের

চিলিতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার, ৭ নভেম্বর, দেশটির ভালপারাইসো অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সান্তো ডোমিঙ্গো এলাকায় একটি মিনিবাস, একটি মালবাহী ট্রাক এবং একটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরপরই ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে উদ্ধারকারী বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

বিজ্ঞাপন