ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে দেশটি ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, 'যুদ্ধ শুরু করুন, আর এর জবাবে ভয়াবহ আঘাতের মুখোমুখি হতে হবে।'
রেজাই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, 'যুদ্ধে ও নির্বাচনে হেরেছে যুক্তরাষ্ট্র।' তার মতে, মার্কিন প্রশাসনের সদস্যরা একের পর এক পরাজয়ের সম্মুখীন হচ্ছেন।
তিনি উল্লেখ করেন, 'ভ্যান্স পরাজয় মেনে নিয়েছেন, রুবিও বিদায়ের পথে, হেগসেথকে শিগগিরই বরখাস্ত করা হতে পারে। আর সেন্টকমের কমান্ডার এখন পডকাস্টার!'
পোস্টের শেষাংশে মার্কিন প্রশাসনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে রেজাই বলেন, 'তাহলে ওয়াশিংটনে ঠিক কাকে এই বার্তাটি পৌঁছে দিতে হবে?'