শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩৮, আহত বহু

রাশিয়ার হামলায় ইউক্রেনে একদিনে ৩৮ জন নিহত, আহত বহু।

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩৮, আহত বহু

ইউক্রেনজুড়ে রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে অন্তত ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ।

জাপোরঝিয়ায় ত্রাণ বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে অর্ধশতাধিক মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

দিনিপ্রোতে একটি হাসপাতালে হামলায় গুরুতর অসুস্থ রোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের একটি হাসপাতালে হামলায় ৭৩ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই বয়স্ক রোগী।

এদিকে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মস্কো আরও হামলা চালিয়েছে। এতে অন্তত ৯টি অঞ্চলে বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হয়েছে। কিয়েভে পুরো মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন