বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কলম্বিয়ায় সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক

কলম্বিয়ায় সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণে চারজন নিহত, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত।

কলম্বিয়ায় সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক

কলম্বিয়ায় সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরকবোঝাই একটি ট্রাকের বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি দুই মাসের নবজাতকও রয়েছে। এই ঘটনা ঘটে রোববার (১ নভেম্বর) রাতে, তোলিমা প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর প্লানাদাসে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরকবোঝাই একটি ডাম্প ট্রাক সামরিক ঘাঁটির নিকটে বিস্ফোরিত হয়। এর ফলে আশপাশের আবাসিক ভবন ও একটি হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের প্রায় ৮০ শতাংশ ধ্বংস হয়ে যাওয়ায় চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে।

বিস্ফোরণের ফলে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত কয়েক দিনে কলম্বিয়ার আরও তিনটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন