মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
আন্তর্জাতিক

ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

ইউক্রেনে রুশ হামলায় ত্রাণ কেন্দ্রে ২৬ জন নিহত, আহত ৫ জন।

ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

ইউক্রেনের জাপোরঝিয়ায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রুশ বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং দুইজন জরুরি সেবার উদ্ধারকর্মী রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ভয়াবহ অভিহিত করেছেন। তিনি টেলিগ্রামে জানান, প্রথম বিমান হামলার পর আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ৯টি বোমা দিয়ে পুনরায় হামলা চালানো হয়, যেখানে মানুষ জড়ো হয়েছিল।

জাপোরিঝিয়ার সামরিক কর্মকর্তা মাইখাইলো সেমিকিন জানান, সোমবার সন্ধ্যায় উদ্ধারকাজ চলাকালে রুশ বাহিনী ড্রোন হামলা চালায়, যা উদ্ধার তৎপরতা ব্যাহত করে।

এদিকে, হামলার বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

বিজ্ঞাপন