মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে নীতি নির্ধারণ করে না ইরান

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে না।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে নীতি নির্ধারণ করে না ইরান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে ইরানের পররাষ্ট্রনীতির কৌশল নির্ধারিত হয় না বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য তেহরান অপেক্ষা করছে না বলেও স্পষ্ট করেছেন তিনি। গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব ফেলবে না।

তিনি আরও জানান, নির্বাচনের ফল কী হতে পারে, তা বিবেচনায় রেখে তেহরান নিজেদের নীতি বা কৌশল সাজাচ্ছে না। তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি কিংবা নির্বাচনের ফলাফলের অপেক্ষায় না থেকে নিজেদের স্বার্থ ও অবস্থান বিবেচনায় নিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করছে ইরান।

বিজ্ঞাপন