মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
আন্তর্জাতিক

ইরানের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্রের আগ্রাসনে কঠোর জবাবের প্রস্তুতি

ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুমকি দিয়েছে।

ইরানের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্রের আগ্রাসনে কঠোর জবাবের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন সামরিক আগ্রাসনের ক্ষেত্রে ইরান কঠোর প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানায়, আগ্রাসন ঘটলে জবাব আগের তুলনায় আরও বিস্তৃত হবে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন কোনও সামরিক অভিযান চালায়, তবে এর পরিণতি হবে ভিন্ন।

তিনি জানান, সম্ভাব্য সংঘাতের ভৌগোলিক পরিসর পশ্চিম এশিয়ার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। আকরামিনিয়া বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার তালিকা হালনাগাদ করছে।

নতুন যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম, সেনাসদস্য এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশ্বের যেকোনো স্থানে লক্ষ্যবস্তু হতে পারে।

এছাড়া, ইরানের পশ্চিম সীমান্তে নতুন রণক্ষেত্র তৈরির চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছেন আকরামিনিয়া। অভিযোগ, উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা করে এ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল।

তবে ইরান দাবি করেছে যে, তাদের সামরিক ইউনিট মোতায়েন করে ওই গোষ্ঠীগুলোর পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। সামরিক মুখপাত্র জানান, দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন শত্রুপক্ষের অবস্থান লক্ষ্যবস্তু করার প্রস্তুতি অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন