ইরানের কেশম দ্বীপে সোমবার যুক্তরাষ্ট্র সীমিত হামলা চালিয়েছে। এই হামলাটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের বিরুদ্ধে গোপনে পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে তেহরান তাদের নৌ-অবরোধ তুলে নিতে এবং ইরানের দাবিগুলো পূরণ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে, হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের ফলে অপরিশোধিত তেলবাহী দুটি ট্যাঙ্কারে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসি আরও দাবি করেছে যে, হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এমকিউএম-১৭০ মডেলের দুটি মার্কিন বিমান প্রতিহত করা হয়েছে।