শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজে অক্টোবর মাসে সর্বাধিক জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে অক্টোবর মাসে ২৮টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে।

হরমুজে অক্টোবর মাসে সর্বাধিক জাহাজে হামলা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর চলতি মাসে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা সর্বাধিক রেকর্ড করা হয়েছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে অন্তত ২৮টি জাহাজ হামলার শিকার হয়েছে।

ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ১১৩টি হামলার ঘটনা নথিভূক্ত করা হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এই সংখ্যা ১২০ বলে উল্লেখ করেছে।

আইএমওর তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব অনুযায়ী, বিশ্বের নয় শতাধিক সুপারট্যাংকারের প্রায় ৩ দশমিক ৫ শতাংশ এই সংঘাতে হামলার শিকার হয়েছে।

বিজ্ঞাপন