শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের দাবি: ইউক্রেনে স্টারলিংক চালু করেছেন মাস্ক

ট্রাম্পের দাবি, ইউক্রেনে স্টারলিংক সেবা পুনরায় চালু করেছেন মাস্ক।

ট্রাম্পের দাবি: ইউক্রেনে স্টারলিংক চালু করেছেন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইউক্রেনে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক পুনরায় চালু করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "স্টারলিংক সেবা আবার চালু করা হয়েছে।" তবে তিনি এ বিষয়ে মাস্কের সঙ্গে সরাসরি কথা বলেছেন কি না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্পের বক্তব্যের আগে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে, ট্রাম্প মাস্ককে ফোন করে ইউক্রেনে স্টারলিংক ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে অনুরোধ করেছিলেন।

ট্রাম্প বলেন, "আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি ফোন করেছিলাম, নাকি অন্য কেউ করেছিল, তাতে বোধ হয় কিছু যায় আসে না। মূল কথা হলো, তিনি এটি আবার চালু করেছেন।"

স্টারলিংক সেবা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যোগাযোগ রক্ষা এবং ড্রোন পরিচালনার জন্য ব্যবহৃত হয়। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আক্রমণাত্মক ও আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে এই সেবার গুরুত্ব অপরিসীম।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প ও মাস্কের কথোপকথনের পর বৃহস্পতিবার স্টারলিংক সেবা আগের তুলনায় স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। তবে ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানান, সেবাটি পুরোপুরি আগের অবস্থায় ফেরেনি, তবে এখন গতি সীমিত করার সময়ের তুলনায় বেশি গতিতে কাজ করছে।

বিজ্ঞাপন