বাংলাদেশ সৌদি আরবে একাধিক হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলায় দুই বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সৌদি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
এছাড়া, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।