শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

তিব্বতের ৭ মাত্রার ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু, আহত ৩২। জরুরি অবস্থা ঘোষণা।

৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

চীনের তিব্বতের বাচেন অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৩২ জন। ভূমিকম্পের পর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। এছাড়া, পাথরধসের কারণে ওই অঞ্চলের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, যা উদ্ধারকর্মীদের পৌঁছাতে সমস্যা সৃষ্টি করছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের ফলে দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

এর আগে, ২০২৩ সালে চীনের পার্বত্য গানসু প্রদেশে ৬.২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১২০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া, দুই মাসেরও কম সময় আগে তিব্বতে হিমবাহ ধসে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪৩ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন