তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়, চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) সূত্রে জানা গেছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকুতে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মাত্র কয়েক মিনিট পর, রাত ৮টা ২৯ মিনিটের দিকে চীনের অরুণাচল প্রদেশ থেকে ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার। উল্লেখ্য, আগস্টে নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে বিধ্বংসী আকস্মিক বন্যা ও ভূমিধসে ১ হাজার ৪শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।