বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদির দাম্মাম বিমানবন্দর ও তেল শোধনাগারে হামলায় ৩ বিদেশি নিহত

সৌদির দাম্মাম বিমানবন্দর ও তেল শোধনাগারে হামলায় ৩ বিদেশি নিহত, আহত ১০ জন।

সৌদির দাম্মাম বিমানবন্দর ও তেল শোধনাগারে হামলায় ৩ বিদেশি নিহত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর এবং আরামকো তেল শোধনাগারে পৃথক হামলায় তিনজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার সন্ধ্যায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলায় একজন বিদেশি নাগরিক নিহত এবং আটজন আহত হন। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

অন্যদিকে, আরামকো তেল শোধনাগারের শেবা তেলক্ষেত্রে হামলার সময় একটি ড্রোন প্রতিহত করার চেষ্টা করা হয়। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই বিদেশি নাগরিক নিহত হন। নিহতরা ফিলিপাইন ও নেপালের নাগরিক। আহতদের মধ্যে পাকিস্তানি ও ভারতীয় নাগরিক রয়েছেন।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় ড্রোনটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা ধ্বংস করা হয়, কিন্তু এর ধ্বংসাবশেষ তেলক্ষেত্রের বাইরে কর্মরত একটি ঠিকাদার প্রতিষ্ঠানের গাড়িতে আঘাত করে।

এছাড়া, গত কয়েক ঘণ্টায় মদিনা ও পূর্বাঞ্চলের দিকে নিক্ষেপ করা পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে হুতি গোষ্ঠী এই দাবি অস্বীকার করেছে এবং জানিয়েছে তারা সৌদি আরবের দিকে কোনো ড্রোন পাঠায়নি।

বিজ্ঞাপন