রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ঘোষণা করেছেন যে, ইউক্রেনের তেল শোধনাগারগুলোর ওপর হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সরাসরি আহ্বানের পরও কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোর ওপর হামলা বন্ধ করছে না। পুতিনের মতে, কিয়েভের কর্তৃপক্ষ কোনো পরামর্শ গ্রহণ করছে না।
রুশ প্রেসিডেন্ট বলেন, "আমাদের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য।" তিনি তেল শোধনাগার এবং কর্মীদের নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেন।
পুতিন আরও জানান, ইউক্রেন যে উত্তেজনা শুরু করেছিল, তা ৪০ দিন স্থায়ী হওয়ার পরিকল্পনা ছিল এবং এটি রাশিয়ার বড় কোনো ক্ষতি করতে পারবে না।
তিনি ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে তেল শোধনাগারগুলোর নিরাপত্তা জোরদার এবং কর্মীদের সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।