বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানি নভোচারী জিশান আলী যাচ্ছেন চীনের মহাকাশকেন্দ্রে

পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী যাচ্ছেন চীনের মহাকাশকেন্দ্রে, অংশ নিচ্ছেন শেনঝু টোয়েন্টি ফোর মিশনে।

পাকিস্তানি নভোচারী জিশান আলী যাচ্ছেন চীনের মহাকাশকেন্দ্রে

প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। তিনি চীনের নভোচারীদের সঙ্গে শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন।

বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। অভিযানে অংশ নেবেন কমান্ডার তাং হংবো, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই এবং পাকিস্তান বিমান বাহিনীর পাইলট জিশান আলী।

বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে জিশান আলী এই মিশনে অংশ নিচ্ছেন।

এক সপ্তাহের মহাকাশ সফরের পর তিনি দুজন ক্রু সদস্যের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন।

২০৩০ সালের আগে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করছে বেইজিং। দেশটির প্রথম চন্দ্র অভিযানে তিন সদস্যের একটি দল থাকবে, যার মধ্যে দুজন নভোচারীর চাঁদের পৃষ্ঠে পা রাখার আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন