বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রথমবার স্বীকার করলো যুক্তরাষ্ট্র।

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক সোমবার এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে এই তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর সুরক্ষার জন্য কক্ষপথে বেশ কিছু স্পেস কন্ট্রোল ওয়েপন মোতায়েন করা হয়েছে। তবে, তিনি কী ধরনের অস্ত্র মোতায়েন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ট্রয় মেইঙ্ক আরও উল্লেখ করেন, বিভিন্ন স্থানে পরিবর্তিত হুমকি মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকতে কাজ করে যাচ্ছে। তিনি চীন ও রাশিয়াকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেন।

পরে মার্কিন স্পেস ফোর্সের এক মুখপাত্র জানান, মহাকাশে থাকা এই স্পেস কন্ট্রোল ওয়েপন কাইনেটিক ও নন-কাইনেটিক—উভয়ভাবেই ব্যবহার করা যাবে। অর্থাৎ, শত্রুপক্ষের বিরুদ্ধে আক্রমণ চালানোর পাশাপাশি আত্মরক্ষার কাজেও তা ব্যবহার করা হবে।

মুখপাত্রের দাবি, চীন ও রাশিয়াও সেনায় আধুনিকীকরণের পাশাপাশি কাউন্টার স্পেস প্রযুক্তি তৈরি করছে।

বিজ্ঞাপন