শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনে রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪

ইউক্রেনের দিনিপ্রো শহরের রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় ১৪ জন নিহত হয়েছে।

ইউক্রেনে রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪

ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এই হামলায় শিশুসহ আরও ১৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এই হামলা ঘটে, যখন একটি যাত্রীবাহী ট্রেন জাপোরিঝঝিয়া শহরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।

ইউক্রেনের রেল কর্তৃপক্ষ জানায়, হামলার সময় জেটচালিত একটি ড্রোন প্ল্যাটফর্মে আঘাত হানে। হামলার পর ইউক্রেনের কর্মকর্তারা নিহতদের সংখ্যা নিশ্চিত করেন।

এছাড়া, দিনিপ্রোর পাশাপাশি ইউক্রেনের আরও দুই শহরে রুশ হামলায় ৫ জনের প্রাণহানি ঘটেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলার পর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি-সেভেনভুক্ত দেশগুলোর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, খেরসন অঞ্চলের অলেশকি এলাকায় স্থানীয় যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের আলোচনার খবরের মধ্যেই নতুন এই হামলা ঘটল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন