শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী ট্যাংকারে মাইনের আঘাত

হরমুজ প্রণালিতে ৪টি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, দাবি আইআরজিসির।

হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী ট্যাংকারে মাইনের আঘাত

হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির মতে, তিনটি ট্যাংকার প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ পথে চলার সময় বিস্ফোরণের মুখে পড়ে এবং অপর একটি ট্যাংকার পূর্বাঞ্চলে মাইনে আঘাত পায়।

সংস্থাটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ট্যাংকারগুলো রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে অননুমোদিত পথে চলছিল। আইআরজিসি সতর্ক করে বলেছিল যে ওই পথে মাইন পেতে রাখা হয়েছে।

এদিকে, এর আগে হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউ-ওয়ান প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির দাবি, একটি মার্কিন সামরিক গোয়েন্দা ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে নিরাপদে অবতরণ করানো হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তেহরানের এ দাবি নাকচ করেছে।

বিজ্ঞাপন