বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক
আন্তর্জাতিক

স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে

স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে।

স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে

স্পেনের টলেডো প্রদেশে বুধবার (২৮ অক্টোবর) সকালে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে উরদা ও লস ইয়েবেনেস এলাকার মধ্যবর্তী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন দুটি মাদ্রিদ থেকে সেভিয়ার দিকে যাচ্ছিল।

সংঘর্ষের সময় একটি ট্রেন অপরটির পেছনে ধাক্কা দেয়, যার ফলে ইরিও ট্রেনের দুটি বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে পাশে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু হয়, যেখানে একাধিক দমকল কর্মী, তিনটি হেলিকপ্টার এবং বিশেষায়িত মোবাইল মেডিকেল ইউনিটসহ উদ্ধারকারী দল তৎপর রয়েছে।

স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা রেনফে ও বেসরকারি উচ্চগতির রেল অপারেটর ইরিও-এর মধ্যে এই সংঘর্ষ ঘটে। নিরাপত্তার স্বার্থে মাদ্রিদ থেকে আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে দ্রুতগতির রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, “টোলেডোর ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত।”

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে স্পেনের আদামুজ এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জনের প্রাণহানি হয়েছিল। ওই ঘটনার নয় মাসেরও কম সময়ের মধ্যে আবারও এমন একটি দুর্ঘটনা ঘটল।

বিজ্ঞাপন