মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিনকে

আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিনকে

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

১৪ সেপ্টেম্বর সোমবার, সেলেটার জেট চার্টারের একটি বিশেষ ফ্লাইটে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে। তার সাথে পরিবারের একজন সদস্য এবং দুইজন ফিজিশিয়ান রয়েছেন। দুপুর নাগাদ তাকে বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে।

গত ৯ সেপ্টেম্বর, চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই সৈনিক প্রাণ হারান।

দুর্ঘটনার পর, ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। তিনি আহত অফিসারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন যাতে ক্যাপ্টেন মহিউদ্দিনের সুচিকিৎসা নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন